নীতিমালা ও শর্তাবলি
কানেকশন ও অর্থ ফেরতের নীতিমালা
হালাল পরিবার ডটকম-এ বিবাহে আগ্রহী পাত্র-পাত্রীর মধ্যে শরিয়াহসম্মত পরিচিতির সুযোগ সৃষ্টি করতে সততা, আমানতদারি, স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে সেবা প্রদান করা হয়।
১. কানেকশন সেবা ও মূল্য
- পছন্দের বায়োডাটার সংরক্ষিত যোগাযোগের তথ্য দেখতে কানেকশন ক্রয় করতে হবে।
- প্রতিটি কানেকশনে একটি বায়োডাটার যোগাযোগের তথ্য দেখার সুযোগ দেওয়া হবে।
- প্রতিটি কানেকশনের বর্তমান মূল্য ১০০/- টাকা। মূল্য পরিবর্তিত হলে ক্রয়ের সময় প্রদর্শিত মূল্য প্রযোজ্য হবে।
- কানেকশন কেবলমাত্র যোগাযোগের সুযোগ প্রদান করে; কিন্তু কোনোভাবেই বিবাহ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা দেয় না।
২. যেসব ক্ষেত্রে কানেকশন ফেরত পাবেন
- নম্বরটি স্থায়ীভাবে বন্ধ পাওয়া গেলে।
- বায়োডাটা ভুয়া বা প্রতারণামূলক প্রমাণিত হলে।
- পাত্র বা পাত্রীর বিয়ে সম্পন্ন হওয়া প্রমাণিত হলে।
- কর্তৃপক্ষের ত্রুটিতে প্রতিশ্রুত অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হলে।
- মোবাইল নম্বর ভুল হলে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির নয় প্রমাণিত হলে।
৩. যেসব ক্ষেত্রে ব্যবহৃত কানেকশন ফেরতযোগ্য নয়
- ভুল করে কানেকশন কিনে ফেললে।
- নিজের বায়োডাটা ডিলিট, নিষ্ক্রিয় বা অ্যাকাউন্ট বন্ধ করলে।
- আপনার প্রত্যাশার সাথে বায়োডাটার তথ্যের মিল না থাকলে।
- কোনো পক্ষ সম্বন্ধ প্রত্যাখ্যান করলে অথবা বিয়েতে রাজী না হলে।
- একই সম্বন্ধ অন্য কোনো মাধ্যমে পেয়ে বিয়ের আলোচনা শুরু করলে।
- নিজের সিদ্ধান্তে সেবা ব্যবহার বন্ধ করলে বা অন্য কোনো প্যাকেজ গ্রহণ করতে চাইলে।
- গ্রাহকের (নিজের) বিয়ে হয়ে গেলে, মত পরিবর্তন করলে বা সেবা গ্রহণে অনাগ্রহী হলে।
- কানেকশন ব্যবহারের পর সংশ্লিষ্ট পক্ষের বায়োডাটা ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে।
- ডিভাইস, ইন্টারনেট সংযোগ বা নিজস্ব প্রযুক্তিগত সমস্যার কারণে সেবা ব্যবহারে অসুবিধা হলে।
- কানেকশন ব্যবহারের পর সংশ্লিষ্ট পক্ষ যোগাযোগের উত্তর না দিলে বা যোগাযোগে অনাগ্রহী হলে।
- একই বায়োডাটায় একাধিকবার কানেকশন ব্যবহার করলে, যদি তা গ্রাহকের নিজস্ব সিদ্ধান্তে হয়ে থাকে।
- নিজের অ্যাকাউন্ট বা কানেকশন অন্য কাউকে ব্যবহার করতে দিলে এবং এর ফলে সৃষ্ট সমস্যার জন্য রিফান্ড দাবি করলে।
- কানেকশন ব্যবহারের পর যোগাযোগের তথ্য হারিয়ে ফেললে, নিজে মুছে ফেললে বা যথাযথভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হলে।
৪. কানেকশনের অর্থ ফেরতের পদ্ধতি
- সাধারণ রিফান্ড সুবিধা একজন গ্রাহক এক বায়োডাটার বিপরীতে জীবনে একবার পাবেন।
- রিফান্ডের জন্য লেনদেন নম্বর ও প্রয়োজনীয় প্রমাণ দিতে হবে।
- কর্তৃপক্ষ যাচাই করে রিফান্ড বা বিকল্প কানেকশনের সিদ্ধান্ত নেবে।
- কানেকশন কেনার ৩০ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।
- যে নম্বর থেকে টাকা পেমেন্ট করেছেন, সেই নম্বরেই ফেরত নিতে হবে।
- রিফান্ডের পরিমাণ ক্রয়মূল্য ও অব্যবহৃত কানেকশনের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে।
- অনুমোদিত রিফান্ড সম্ভব হলে মূল পেমেন্ট মাধ্যমেই, যথাসম্ভব ৭–১০ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।
- টাকা পেমেন্ট ও ফেরতের (রিফান্ড) চার্জ গ্রাহককে প্রদান করতে হবে। যেমন- আপনি পেমেন্ট করেছেন ১০০/- টাকা, ফেরত পাবেন ৯০-৯৫ টাকা।
- ভুল কর্তন, প্রতারণা, সেবার ত্রুটি বা আইনগতভাবে প্রাপ্য রিফান্ডের ক্ষেত্রে উপরোক্ত সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।
আল্লাহ তাআলা আমাদের ব্যবসাকে হালাল, পবিত্র ও বরকতময় করুন এবং আমাদের মাধ্যমে মানুষের বিবাহ সহজ করে দিন। আমিন।
কোনো প্রশ্ন থাকলে apel.writer@gmail.com ঠিকানায় লিখুন অথবা যোগাযোগ করুন।