- উপরের ডান পাশে প্রোফাইল আইকনে (মোবাইলে উপরের ব্যক্তি আইকন বা মেনু ☰ → লগইন) চাপ দিন।
- “গুগল দিয়ে চালিয়ে যান” বাটনে চাপ দিন এবং আপনার জিমেইল একাউন্ট বেছে নিন।
- প্রথমবার হলে একাউন্ট নিজে থেকেই তৈরি হয়ে যাবে — কোনো কোড বা পাসওয়ার্ড লাগবে না। পরের বার একই বাটনে চাপ দিলেই লগইন।
- যোগ দিতে: ঘটক রেজিস্ট্রেশন পেজে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলুন, তারপর প্রোফাইল ও NID জমা দিন।
- অ্যাডমিন যাচাই করে একাউন্ট সক্রিয় করবেন — তার আগ পর্যন্ত ড্যাশবোর্ডে “যাচাইয়ের অপেক্ষায়” দেখাবে।
- লগইন: সবসময় ঘটক লগইন পেজে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিন।
- পাসওয়ার্ড ভুলে গেলে লগইন পেজের “পাসওয়ার্ড ভুলে গেছেন?” থেকে নতুন পাসওয়ার্ড দিন।
- ড্যাশবোর্ড থেকে “বায়োডাটা তৈরি করুন” বাটনে ক্লিক করুন।
- নূন্যতম আবশ্যকতা পড়ে অঙ্গীকারনামার দুইটি ঘরে টিক দিন।
- ৭টি ধাপে ফরম পূরণ করুন — সাধারণ তথ্য, ঠিকানা, শিক্ষা, পারিবারিক তথ্য, ব্যক্তিগত তথ্য, প্রত্যাশিত জীবনসঙ্গী এবং অভিভাবকের যোগাযোগ।
- লাল স্টার ( * ) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
- সাবমিট করার পর ২৪–৪৮ ঘণ্টার মধ্যে আমাদের টিম যাচাই করে এপ্রুভ করে দেয়।
ড্যাশবোর্ড → “বায়োডাটা এডিট করুন” — যে অংশটি পরিবর্তন করতে চান সেই ধাপে গিয়ে সম্পাদনা করে সেভ করুন। উল্লেখযোগ্য পরিবর্তন করলে বায়োডাটাটি পুনরায় রিভিউয়ে যায়।
ড্যাশবোর্ড → সেটিংস → “বায়োডাটা হাইড করুন” টগল চালু করুন। হাইড অবস্থায় আপনার বায়োডাটা কেউ খুঁজে পাবে না, কিন্তু তথ্য সংরক্ষিত থাকে।
ড্যাশবোর্ড → সেটিংস → “ডিলিট বায়োডাটা”। কারণ নির্বাচন করে নিশ্চিত করলেই বায়োডাটাটি স্থায়ীভাবে মুছে যাবে।
যেকোনো বায়োডাটার বিস্তারিত পেজে নিচে “রিপোর্ট করুন” বাটন রয়েছে। বায়োডাটা নাম্বার ও অভিযোগের কারণ লিখে পাঠান। প্রমাণসহ অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেই।
একটি কানেকশনে একজন পাত্র/পাত্রীর অভিভাবকের যোগাযোগের তথ্য দেখা যায়।
- পছন্দের বায়োডাটার পেজে “কানেকশন কিনুন” চাপুন (একসাথে কয়েকটি নিতে “কার্টে যোগ করুন”)।
- কার্ট পেজে পেমেন্টের মাধ্যম বেছে নিন।
- বিকাশ/নগদ/রকেট হলে: দেখানো নাম্বারে ঠিক মোট টাকাটি পাঠান, তারপর যে নাম্বার থেকে পাঠিয়েছেন ও TrxID লিখে জমা দিন।
- সাধারণত এক মিনিটের মধ্যে পেমেন্ট নিজে থেকেই যাচাই হয়ে কানেকশন চালু হয়ে যায় — দেরি হলে অ্যাডমিন যাচাই করে দেন।
- যাচাইয়ের সময় কার্টের উপরে “পেমেন্ট যাচাইয়ের অপেক্ষায়” দেখা যাবে; এর মধ্যেও আপনি আরও কানেকশন কিনতে পারবেন।
- চালু হলে বায়োডাটা পেজে “যোগাযোগের তথ্য দেখুন” এবং ড্যাশবোর্ড → কানেকশনে সব পাবেন।
কানেকশন ব্যবহার করার ৭২ ঘণ্টার মধ্যে সাপোর্ট ও রিপোর্ট পেজে অভিযোগ করুন। অভিভাবকের নাম্বার ভুল, বন্ধ বা ব্যক্তিটি অস্বীকার করলে যাচাই সাপেক্ষে কানেকশন ফেরত দেয়া হয়। উল্লেখ্য, টাকা নয় — কানেকশনই ফেরত দেয়া হয়।
একাউন্ট ডিলিট করলে অব্যবহৃত কানেকশনগুলোও মুছে যায় এবং সেগুলো ফেরতযোগ্য নয়। তাই একাউন্ট ডিলিটের আগে কানেকশনগুলো ব্যবহার করে নেয়ার অনুরোধ রইলো। বিশেষ কোনো কারণ থাকলে সাপোর্টে যোগাযোগ করুন — আমরা বিষয়টি বিবেচনা করবো।
মনে রাখুন
- কারও সাথে ব্যক্তিগত ছবি বা অতিরিক্ত তথ্য শেয়ার করবেন না।
- বিয়ের আগে অভিভাবকের মাধ্যমে সরাসরি খোঁজ-খবর নিন — দায়িত্ব আপনার।
- কেউ টাকা চাইলে সাথে সাথে রিপোর্ট করুন। হালাল পরিবার কখনো ব্যক্তিগত নাম্বারে টাকা চায় না।
না। শুধুমাত্র পাত্র-পাত্রীর অভিভাবকের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।