প্ল্যাটফর্মের নিয়ম
নিয়মাবলী
হালাল পরিবার প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী — জমা দেওয়ার আগে মনোযোগ দিয়ে পড়ুন এবং পরিবারের সাথে পরামর্শ করুন।
বায়োডাটা জমা ও এপ্রুভাল
- সকল তথ্য সত্য ও যথাযথ হতে হবে — আল্লাহর নামে চারবার শপথের মাধ্যমে সাক্ষ্য দিতে হয়।
- অভিভাবকের নাম্বারে কল দিয়ে যাচাই শেষে বায়োডাটা এপ্রুভ করা হয়।
- নিজের, বন্ধুর বা আত্মীয়ের নাম্বার অভিভাবক হিসেবে দিলে বায়োডাটা স্থায়ীভাবে ব্যান হবে।
- নওমুসলিম, এতিম ও বিশেষ চাহিদা সম্পন্নদের বায়োডাটা এপ্রুভালের পর স্থায়ীভাবে লক হয় (ফ্রি টিয়ার)।
গোপনীয়তা নীতি
- পাত্র/পাত্রীর নাম, অভিভাবকের মোবাইল, ইউনিয়ন ও বিস্তারিত ঠিকানা কেবল কানেকশন কিনলে দেখা যায়।
- মেয়েদের বায়োডাটায় কোনো ছবি গ্রহণ করা হয় না।
- যোগাযোগের তথ্য ফর্মের কোনো খোলা ঘরে লিখতে দেওয়া হয় না — স্বয়ংক্রিয় ফিল্টার সক্রিয়।
কানেকশন ও রিফান্ড
- প্রতিটি কানেকশনের মূল্য ১০০ টাকা — SSLCommerz-এর মাধ্যমে বিকাশ/নগদ/রকেট/কার্ডে পরিশোধ।
- নওমুসলিম, এতিম ও বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে কানেকশন সম্পূর্ণ বিনামূল্যে।
- ভুল নাম্বার বা অসম্পূর্ণ তথ্য পেলে ৭ দিনের মধ্যে রিফান্ড আবেদন করা যায়।
- বায়োডাটা ছাড়াই আনলিমিটেড কানেকশন কেনা যায় — অ্যাকাউন্ট খুলেই যেকোনো সংখ্যক পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন।
যৌতুকবিহীন অঙ্গীকার
- হালাল পরিবার যৌতুক বা উপহারের দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে।
- যৌতুক চাইতে চাইলে বায়োডাটা এপ্রুভ নাও হতে পারে।
- বিয়ের কথা চলমান থাকলে প্রোফাইল Hidden রাখা এবং বিয়ে হলে Delete করা বাধ্যতামূলক।
সর্বদা আল্লাহকে ভয় করুন, তিনি সবকিছু দেখছেন ও জানেন — বিয়ের সিদ্ধান্তে সততা রাখুন।
কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।